1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত : নূর

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী পরিস্থিতিতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করছি।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যদি সচিবালয়ের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত জায়গায় সরকার সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও জনমনে উদ্বেগ দেখা দেবে।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। পাশাপাশি যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকার গঠন জরুরি হয়ে উঠতে পারে।’

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ সংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট