রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কক্সবাজার সরকারি মহিলা কলেজে রুম টু রিড বাংলাদেশের ওরিয়েন্টশন সেশন অনুষ্ঠিত পেকুয়ার মানব পাচারের শিকার যুবককে ইন্টারপোলের সহায়তায় লিবিয়া থেকে উদ্ধার উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস চকরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন নইলে যাওয়ার পথ খুঁজুন

‎ ‎চকরিয়ায় দুই হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ সালমান খান (৩০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সালমান খান কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলাকার নবী হোসেনের ছেলে। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি মোটরসাইকেল আরোহীকে থামানো হয়। তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে পলিথিন মোড়ানো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ‎চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‎মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। ## ‎

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: ‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews