
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ-সভাপতি খরুলিয়া মুন্সীরবিল(মুন্সীপাড়া) এলাকার মৃত মোঃ শরীফের ছেলে ত্রাস রাজত্বকারী ডেভিল গিয়াস উদ্দিন এখনো ধরা ছোঁয়ার বাইরে। পতিত আওয়ামীলীগ সরকারের সময় প্রতিটি নির্বাচনে এলাকায় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে ব্যালটে সীল মারা, সাধারণ ভোটারসহ বিপক্ষ দলের এজেন্টদের মারধর করার অসংখ্য অভিযোগ রয়েছে। পতিত সরকার ক্ষমতায় থাকাকালীন সময় ক্ষমতার অপব্যবহার করে ইট, বালু ব্যবসার আড়ালে সমাজ বিরোধী কার্যকলাপ করেছেন। ক্ষমতা ব্যবহার করে ইয়াবা ব্যবসার মাধ্যমে লক্ষ কোটি টাকা কামিয়ে নামে বেনামে ব্যাংক ব্যালেন্স গড়েছেন।তার অপকর্মের জন্য সহযোগী ও সিন্ডিকেট বাহিনী গড়ে তুলেছেন । বহুতল ভবনের ফাউন্ডেশন দিয়ে অল্প সময়ে ঘর নির্মাণ করেছেন। এলাকায় ভূমি দস্যুতা ও ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি করেছেন তারই ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছেন। তার ছত্রছায়ায় অপর ভাইগণ বেপরোয়া হয়ে উঠেছেন।এলাকায় সাধারণ মানুষ তার এ সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও মুখ খুলতে ভয় পায়। সম্প্রতি আগস্ট মাসকে ঘিরে সরকার পতনের জন্য নানা প্রকার অপকর্ম ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই যোদ্ধাদেরকে প্রকাশ্যে ও গোপনে হুমকি প্রদান করে বেড়ায়। গত জুলাই আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে লিংকরোড়, টার্মিনাল ও পৌরশহরের বিভিন্ন স্থানে আন্দোলন দমনে ছাত্র জনতার উপর প্রকশ্যে হামলা চালায়। এ ছাড়াও এই আওয়ামীলীগ নেতা বিভিন্ন সময় ধর্ম বিরোধী কথা বলেন ও দেশের আলেম-ওলামাদের অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে থাকেন। ডেভিল এই কুখ্যাত আওয়ামীলীগ নেতাকে আইনের আওতায় আনার জন্য ও অবৈধ কালো টাকার অনুসন্ধানের জন্য সরকার, পুলিশ প্রশাসন ও জেলা দূর্নীতি দমন কমিশনের প্রতি জোরদাবী জানান ছাত্র জনতা ও ভুক্তভোগী সাধারণ জনগণ।