1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

জয়া আহসানের ছবি সোশাল মিডিয়ায় ঝড়

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কয়েক দশক ধরে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে যাচ্ছেন। তবে শুধু অভিনয়েই নয়, সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝেও নিয়মিত ঝড় তোলেন এই অভিনেত্রী; এবারও তার ব্যতিক্রম হলো না।

শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জয়া আহসান; যা নিয়ে ভক্তমহলে আলোচনা বেশ। ছবিতে জয়াকে দেখা যায়, একটি হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের স্লিক রোব পরে আছেন। অনুমেয়, কোনো এক বিলাসবহুল হোটেলের বেডরুম থেকে ছবিগুলো তুলেছেন তিনি; সঙ্গে রয়েছেন তার একটি টিমও। সেখানে একটি ছবিতে অভিনেত্রীকে মেকআপ করিয়ে দিতেও দেখা যায়।

ছবিতে জয়ার আকর্ষণীয় ও আবেদনময়ী ভঙ্গিমা বিশেষভাবে লক্ষণীয়। বিছানায় আধশোয়া অবস্থায় দিয়েছেন পোজ, যা অভিনেত্রীর ‘বোল্ড লুক’ আরও বাড়িয়ে দেয়। এছাড়াও একই পোশাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে।

জয়া এসব ছবি পোস্ট করতেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় ঝড়ের গতিতে। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আমার কাজের জায়গা থেকে।’ তার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ট্যাগ করেছেন জয়া। তাই ভক্তরাও ধরে নিয়েছেন, এই ছবিগুলো হয়তো কোনো ফটোশুট বা তার আসন্ন কোনো কাজের অংশ।

বলা বাহুল্য, অনুরাগীরা একদিকে যেমন জয়ার রূপের প্রশংসা করছেন, তেমনি অনেকেই চমকে গেছেন; বিশেষ করে তার বয়সের সঙ্গে সৌন্দর্যের এই অসামান্য ভারসাম্য দেখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট