রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সরকারি সওজ’র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

ইসলামপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করে বৃক্ষরোপন

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

কক্সবাজার উত্তর বনবিভাগের ফু্লছড়ি রেঞ্জে জবরদখলকারীদের কবল থেকে ১ একর বন ভুমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটের অরলতলী পাহাড় নামক এলাকায় এ উদ্ধার অভিযান চালিয়ে পরে বৃক্ষরোপণ করেন বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী। এসময় নাপিতখালী বনবিটের এফজি  শাখাওয়াত, মর্তুজা আলী, হেডম্যান শফি আলম, এফসিভি সভাপতি বাহাদুল আলম, ভিলেজার মোঃ  কালু, শুক্কুর ছাড়াও সুফল প্রকল্প অরলতলী পাহারা দলের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বনবিভাগ সুত্র মতে, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশনায়, এসিএফ শীতল পালের সহযোগিতায় ফুলছড়ি রেঞ্জের অধীনে নাপিতখালী বিটের অরলতলী এলাকার সংরক্ষিত বনের প্রায় ১ একর জমি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। এসময় ঐ স্থানে দখলবাজরা ঘেরাবেড়া দিয়ে বাগানসহ ইটের দেয়াল করে পানির হাউস নির্মাণ করে, যা ভেঙ্গে ফেলা হয়েছে। একইদিন ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি  ও বিলুপ্ত প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর মতে, দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এ গুলো গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি। উক্ত বনভূমি ২০০২ সালে জবরদখলকারীদের কাছে ছিল। পরে ২০০৩-০৪ অর্থ বছরে বনায়নের আওতায় আনা হয়। এখানে প্লট আকারে উপকারভোগীদের দেখভালের দায়িত্ব দেয়া হয়। কিন্তু  কিছু বনভূমি অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আবারো জবরদখলকারীরা দখল করে ফলজবাগান করে। যার কারনে এই অভিযান পরিচালনা করা হয়। একইদিন ঐ জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের মতে, বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন বনজ ও বিলুপ্ত গাছের চারা রোপণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews