1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর সারজিস আলমের মুত্রথলিতে পাথর অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকের কক্সবাজারে বজ্রপাতে প্রাণ গেল লবণ চাষির কক্সবাজারে স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস চকরিয়ায় পূরবী বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙলো ৪ দাঁত সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়াকে হামলার ঘটনায় প্রধান আসামি আটক ছেলের সাফল্য দেখে কাঁদলেন আমির খান

চকরিয়ায় ব্যবসায়িকে রাতে অপহরণ, ভোরে সড়কে মিললো নিথর দেহ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে চকরিয়া পৌর শহরের নিকটবর্তী মাতামুহুরি সেতুর দক্ষিণে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহত গিয়াস উপজেলার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর- হাজিয়ান এলাকার গোলাম কাদেরের ছেলে, তিনি স্থানীয় দীঘির পাড়ে টমটম (ইজিবাইক) এর ব্যবসা পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কুপিয়ে মুমূর্ষু অবস্থায় গিয়াস রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি মুঠোফোনে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমির বিরোধ ও মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

স্থানীয় সূত্র বলছে, স্থানীয় মোহাম্মদ তৌহিদ প্রকাশ তৌহিদ্দা চোরার সাথে সম্প্রতি জায়গা জমি নিয়ে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছিলো যার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন,গরুচোর এবং ডাকাতের পাশাপাশি অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে তৌহিদ্দা চোরার কুখ্যাতি আছে। তার সাথে গিয়াসের ঝামেলা ছিলো।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট