শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী

অবৈধ পলিথিন ও বায়ুদূষণের বিরুদ্ধে সারাদেশে অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সারা দেশে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে পলিথিন উৎপাদন ও বিক্রি, যানবাহনের কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয় এবং সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৬৮ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি দোকান মালিক ও সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করে সচেতনতা কার্যক্রম চালানো হয়।

একই দিনে ঢাকার কল্যাণপুর এলাকায় যানবাহনের মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে কল্যাণপুর ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাতটি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৬৩৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মোট ৪ হাজার ৩৮টি মামলা দায়ের করা হয় এবং ২৬ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে ৪৮৯টি ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, ২১৬টি ভাটাকে বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ১৩৩টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া ২৫টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়। ১৪৭টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের দূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews