1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়নের ঘোষণা এমপি আলমগীর ফরিদের সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক সমাবেশের ডাক দিয়েছে ১১ দল চকরিয়ার সিআইপি ফরিদের স্ত্রী-সন্তান হজ্বের সফরে  চকরিয়া গলায় ফাঁস লাগানো মসজিদে ইমামের মরদেহ উদ্ধার প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর লামার কেয়াজুপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে যানবাহনের বিরুদ্ধে মামলা

শিক্ষকদের পুলিশী হামলার প্রতিবাদে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি 

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ সব এমপিওভুক্ত শিক্ষাঙ্গনে কর্মবিরতি পালন করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এ কর্মবিরতি চলে।

বাসা ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনকালে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এদিন উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা পাঠদান থেকে বিরত থেকে অফিসকক্ষে কিংবা ব্যানার সহকারে প্রতিষ্ঠানের বাইরে দাঁড়িয়ে অবস্থান করতেও দেখা যায়।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত এই প্রতিবেদককে জানালেন, শিক্ষকদের উপর পুলিশের হামলাসহ ন্যাযদাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে উপজেলা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালন করা হয় স্কুল টাইমে।

পাঠদান বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারেনি। এতে তাদের পড়াশোনায় কিছুটা প্রভাব পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ  করেন অভিভাবক মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট