1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

ছিনতাই হওয়া খালি চেক নিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে ব্যবসায়িকে হয়রানির অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ছিনতাই হওয়া খালি চেক নিয়ে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়িকে হয়রানির অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই খালি চেকে টাকা বসিয়ে হয়রানি করছেন এক প্রতারক চক্র। ব্যবসায়ি কাজ সেরে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্থ খুইয়েছেন ব্যবসায়ি মোহাম্মদ ছায়েম। ওইসময় তার মোটরসাইকেল ও মানিব্যাগে থাকা কয়েকটি খালি চেকও ছিনতাইকারীরা নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহমেদ নুর নামে এক প্রতারক চক্রের সদস্যের বিরুদ্ধে চকরিয়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন চকরিয়া উপজেলা পশ্চিম বড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরবেশকাটা গ্রামের আজিজুল হকের পুত্র ও ব্যবসায়ি মোহাম্মদ ছায়েম।

ব্যবসায়ি ছায়েম জানান, গত ৩ এপ্রিল গভীর রাতে পেকুয়া সদর হতে ব্যবসায়ি কাজ সেরে বাড়ি ফেরার পথে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বটতলী নামক স্থানে পৌছলে পূর্বে থেকে উৎপেতে থাকা একদল ছিনতাইকারী তাকে গতিরোধ করে। ওইসময় তাকে মারধর করে মোটরসাইকেল ও মানিব্যাগটি নিয়ে যায়। মানিব্যাগে নগদ টাকা সহ ডাচ বাংলা ব্যাংকের কয়েকটি খালি চেকও রয়েছে। পরবর্তী সময়ে খোজ নিয়ে জানতে পারি, ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে, পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার আবদুল হকের পুত্র আহমেদ নুর। তাকে কোনদিন দেখিও নাই, ছিনিও না। সে একজন পেশাদার ছিনতাইকারী ও প্রতারক বলে জানতে পারি।

তিনি আরও বলেন, ওই প্রতারক আমার স্বক্ষর জাল করে ছিনতাই হওয়া একটি খালি চেকে ৫০ লাখ ৫০ হাজার টাকার অংক বসিয়ে ডাচ বাংলা ব্যাংক চকরিয়া শাখায় টাকা উত্তোলন করতে যায়। ব্যাংক হিসাবে টাকা না পেয়ে চেক ডিজঅনার করে। চেকটি ডিজঅনার করার পর প্রতারক আহমেদ নুর আমার কাছে টাকা পাবে বলে
আমার স্বাক্ষর জাল করে দুটি ৩০০টাকা মূল্যের নন জুড়িশিয়াল স্ট্যাম্প তৈরী করেছে। স্ট্যাম্পে ওই প্রতারকের কাছে জমি বিক্রি করা হবে মর্মে ৫০ লাখ ৫০ হাজার টাকার চুক্তিনামা তৈরী করেছে। অথচ চেক আর স্ট্যাম্পে আমার স্বাক্ষরের কোন মিল নেই। এরইমধ্যে প্রতারক আহমেদ নুরের চেক জালিয়াতি ও প্রতারণার বিষয়টি আমি জানার পর গত ২৮ আগষ্ট উপজেলা জড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার সিআইডিকে তদন্তপূর্ববক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

ব্যবসায়ি ছায়েম বলেন, আহমদ নুরের বিরুদ্ধে বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চেক-জালিয়াতির সহ একাধিক অভিযোগ রয়েছে। ঢাকার সাভার থানায় তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলাও রয়েছে। যার (নং ৩৬৫/৩৮৬/৫০৬(২) / ৩৪)। দ্রুত সময়ের মধ্যে ওই প্রতারককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। ##

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট