সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান। জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ Online Casino PayPal Auszahlung Guide for Secure Withdrawals casino online spielen paypal Secure Play Guide & Tips রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর!

গরমে স্বস্তি পেতে খেতে পারেন ফলের স্মুদি

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

এই গরমে সুস্থ থাকা কঠিন হয়ে পড়েছে। অত্যাধিক ঘামের কারণে নাজেহাল অবস্থা সবার। অনেকেরই পেটের সমস্যা, বমি ভাব লেগে থাকছে। গরমের সময় স্বস্তি পেতে কী খাবেন, কী খাবেন না তা অধিকাংশই ঠিক করে উঠতে পারছেন না। এই গরমে সুস্থ থাকতে খেতে পারেন কয়েকটি স্মুদি। এই স্মুদিগুলো স্বাস্থ্যের জন্য উপকারী।

গরমে স্বস্তি পেতে যেসব স্মুদি খেতে পারেন-

আমের স্মুদি
: গরমের দিনে খেতে পারেন আমের স্মুদি। আমের আঁটি আলাদা করে আম কেটে নিন। এবার ব্লেন্ডারে আম, দই ও দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। ব্যস তৈরি হয়ে গেল আমের স্মুদি।

কিউই ও তরমুজের স্মুদি
: কিউই ফলের ভিতরের অংশ বের করে নিন। পাশাপাশি তরমুজ খোসা ছাড়িয়ে কেটে নিন। ব্লেন্ডারে কিউই ও তরমুজ দিন। পরিমাণ মতো পানি দিন। ভালো করে ব্লেন্ড করে নিন। ছেঁকে একটি গ্লাসে ঢেলে নিন। তৈরি হয়ে গেল কিউই ও তরমুজের স্মুদি।

তরমুজ ও স্ট্রবেরির স্মুদি: গরমে তরমুজ ও স্ট্রবেরির স্মুদি খেতে পারেন। এজন্য তরমুজ খোসা ছাড়িয়ে কেটে নিন। অন্যদিক স্ট্রবেরির সবুজ অংশ কেটে নিন। ব্লেন্ডারে তরমুজ ও স্ট্রবেরি দিন। পরিমাণমতো পানি দিন। ভালো করে ব্লেন্ড করে নিন। ছেঁকে একটি গ্লাসে ঢেলে নিন। তৈরি হয়ে গেল স্ট্রবেরি ও তরমুজের স্মুদি।

পিচ ফল, রাশবেরি ও বাদামের স্মুদি: ব্লেন্ডারে এই তিনটি উপকরণ নিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢালুন। তৈরি হয়ে গেল মজাদার ফলের স্মুদি।

গরমে স্বস্তি পেতে শুধু এসব ফলের স্মুদি নয়, প্রচুর পরিমাণে পানি পান করুন। সারাদিনে অবশ্যই ৭ থেকে ৮ গ্লাস পানি পান করুন। তৈলাক্ত ও ভাজা খাবার কম খান। এই ধরনের খাবার সহজে হজম হয় না। এর ফলে পেটের সমস্যা হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews