শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
“চাওয়া পাওয়া” লেখক আলেয়া মান্নান পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাতামুহুরি রেল স্টেশনে মহানগর এক্সপ্রেস যাত্রা বিরতির দাবি তুলছে স্থানীয় মহল চকরিয়ায় কলেজছাত্র আরমানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ যানজট নিরসনে চকরিয়াতে ফুটপাত উচ্ছেদ অভিযান চকরিয়া ও মাতামুহুরিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মাতামুহুরীতে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কক্সবাজারে অচিরেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য সচিব আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

আজ ২৯ অক্টোবর, বুধবার সকাল ১০.৩০ মিনিটে , বেনাপোল বৌদ্ধ বিহারে ভিক্ষু সংঘের ৪র্থ,বারের মত তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংশিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলের গাজীপুর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু। যশোর জেলার একমাত্র বৌদ্ধ বিহারের বেনাপোল, গাজীপুরস্থ মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বৌদ্ধ সমিতির ভদন্ত ড.অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু, বিশেষ অতিথি পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারি কমিশনার ভুমি নিয়াজ মাখতুম। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক সাহা, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব।

বক্তাগণ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোন সরকার সহযোগিতা করেননি। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদেরকে জমি দিয়েছেন এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews