শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

চকরিয়ায় ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন চার সংবাদকর্মী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কক্সবজারের চকরিয়ায় ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন পেকুয়া উপজেলার চার সাংবাদকর্মী। ওইসময় তাদেরকে মারধর করে নগদ তিন লাখ টাকা সহ ৯টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বুধবার রাত ১০ টার দিকে চকরিয়া-পেকুয়া সড়কের হারবাংছড়া ব্রিজ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

সংবাদকর্মীরা হলেন, দৈনিক মানবজমিনের পেকুয়া প্রতিনিধি জয়নাল আবেদীন, প্রতিদিনের বাংলাদেশ এর হিরো আলম, আনন্দ টিভির আমিরুল ইসলাম, গণসংযোগ পত্রিকার পেকুয়া প্রতিনিধি নেজাম উদ্দিন, কৃষকদল পেকুয়া শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও পেকুয়া ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান।

মানবজমিনের পেকুয়া প্রতিনিধি জয়নাল আবেদীন জানান, বুধবার রাত ১০টার দিকে পেকুয়া উপজেলা সদর হতে দুটি মোটরসাইকেল নিয়ে ব্যক্তিগত কাজে চকরিয়া উপজেলায় আসছিলেন। আমরা চকরিয়া-পেকুয়া সড়কের হারবাংছড়া ব্রিজ এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা ডাকাতের দল সড়কে গাছের ব্যারিকেট দিয়ে দুটি মোটরসাইকেল আটকে দেয়। একপর্যায়ে ডাকাতের দল অস্ত্রের মুখে জিম্মী করে সংবাদকর্মীদের। পরে সংবাদকর্মীদের রশি দিয়ে বেধে ব্যাপক মারধর করে। এসময় সংবাদকর্মীদের ৯টি মোবাইল ও অন্য দুইজনের কাছ থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল আনোয়ার বলেন, চার সংবাদকর্মী ডাকাতের কবলে পড়ার বিষয়টি জেনেছি। পরে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews