Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

পড়ালেখা

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন শিগগিরই’

By ভোরের কণ্ঠ
নভেম্বর ৩০, ২০২৫ 1 Min Read
0

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাঙ্খিত ১১তম গ্রেড শিগগিরই বাস্তবায়ন হবে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে।

বিবার (৩০ নভেম্বর) দুপুরে ১২টায় ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সহকারী শিক্ষকদের অন্যান্য দাবি মেনে নেয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে এবং বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদের হুমকির মুখে ফেলবে না।

বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সম্পর্কে তিনি বলেন, শিগগিরই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে চরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরসন করা হবে। দুর্গম চরাঞ্চলে শিক্ষকদের বিশেষ ভাতার আওতায় আনা হবে।

পরে তিনি উপজেলার হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অফিস রুম ও অবকাঠামো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকূল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন উপদেষ্টা।

 

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিণী ডা. রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজিজনগরে খতম ও দোয়া অনুষ্ঠিত

Next

নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখছেন রাষ্ট্রপতি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *