1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি এবার রোমানিয়ায় ড্রোন হামলা, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ভোরের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক চকরিয়ার সিএনজি, অটোরিকশা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিকদের ঈদ মোবারক জানালেন সভাপতি মোহাম্মদ ইদ্রিস বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের সভাপতি মিজানুল হক ঈদ মোবারক জানালেন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব কুতুবউদ্দিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ব্যবহার করে না: আমির

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধর্ম নিয়ে কাজ করে জামায়াত। ধর্মকে কখনই ব্যবহার করে না। সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ডা. শফিকুর রহমান একথা বলেন।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচনে আমাদের প্রস্তুতি কতটুকো আর সাধারণ নির্বাচন এবং গণভোট যদি কই দিনে হয় তাহলে কোনও সমস্যা হবে কী না? আমরা বলেছি আমাদের দেশের মানুষ এ বিষয়ে ততটা সচেতন নয়। তাই নির্বাচনের দিকে বিশৃঙ্খলা হতে পারে। এজন্য আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা হওয়া উচিত। সরকার চাইলে এখনও তা করতে পারে।

জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়বো। আমরা কোনও দলকেই বাদ দেবো না। দেশের স্বার্থে দারুণভাবে আমোরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী ৫ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনিতী ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

দুইটি জিনিস অনুরোধ করবো প্রথমত, নিজে দুর্নীতি করবেন না এমনকি বিষয়টাকে প্রশ্রয় দিবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা, এ বিষয়ে রাজনৈতিকভাব হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।

খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনও সংকট দেখছেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে। সবাইকে বিদায় নিতে হবে। এর সাথে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয়। তিনি আরও জানান, ফেব্রুয়ারির নির্বাচন খুবই প্রয়োজন। এর সামান্য নড়চড় হলে দেশ গভীর সংকটে পড়বে। এ সময় দেশের স্বার্থে আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট