1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

চকরিয়া কৈয়ারবিলে মাতামুহুরী নদীতে নবনির্মিত তক্তার ব্রিজ উন্মুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ঘাটে মাতামুহুরী নদীতে নতুন নির্মিত তক্তার ব্রিজটি অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পরে নদীর উপর তক্তার ব্রিজটি নির্মিত হওয়ায় নদীর ওপারে খিলছাদক, ছোট ভেওলা অংশের চার হাজার মানুষ যাতায়াত দুর্ভোগ থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাতামুহুরী নদীর উপর এই তক্তার ব্রিজটি তৈরি করা হয়েছে। বুধবার (৩১) ডিসেম্বর বিকালে নির্মাণকাজ শেষে ব্রিজটি ওই এলাকার জনগণের জন্য আনুষ্ঠানিক উন্মুক্ত ঘোষণা করেছেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

ব্রিজটি উন্মুক্ত ঘোষণাকালে সেখানে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন পরিষদের সদস্যরা (মেম্বার) এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ও ছোট ভেওলা এলাকার বাসিন্দারা স্থায়ী একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চলাচল দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।

এ অবস্থায় এলাকার জনগণ প্রতিবছরের মতো এই মৌসুমেও নদীর উপর একটি অস্থায়ী ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে ইতোপূর্বে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের অর্থায়নে জনগণের অবাধ চলাচল নিশ্চিত করতে মাতামুহুরী নদীর উপর কাঠের তৈরি উক্ত ব্রিজটি নির্মাণ করা হয়।

তিনি বলেন, ব্রিজের নির্মাণকাজ শেষে বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আশাকরি ব্রিজটির বদৌলতে নদীর ওপারে খিলছাদক ও ছোট ভেওলার বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগমুক্ত হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কৃষিজমিতে উৎপাদন রকমারি ফসল বাজারজাত করার সুফল পাবেন স্থানীয় কৃষকেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট