1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতার দাপটই যুক্তরাষ্ট্রের কাছে বড়: গুতেরেস গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করলো বনবিভাগ টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক চকরিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন আজ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা সমন্বিত মেরিন ক্যাডেট একাডেমিতে চান্স পেল চকরিয়ার এনায়েত জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার ৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

চকরিয়ার জিদ্দাবাজারে মাংস বিক্রিতে কারচুপি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দাবাজারে গরুর মাংস বিক্রিতে ওজন ও দামে কারচুপির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি তদারকি করেন। অভিযানে দেখা যায়, গরুর প্রকৃত ওজনের সঙ্গে বিক্রিত মাংসের ওজনের গরমিল রয়েছে এবং নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে একজন শ্রমিকের কাছে গরুর মাংস বিক্রি করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী মো. আব্দু শুক্কুর নামের ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম নিয়মিত ও আকস্মিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বাজার তদারকি জোরদার হলে ভোক্তা হয়রানি কমবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট