বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ‍্যালেঞ্জ বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মতামত দিয়েছে দলটি।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।

তিনি জানান, গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত‍্যাশা করে ইইউ।

ইয়ার ইয়াবস জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মত সময় বাংলাদেশে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকে অপরিহার্য আখ্যা দেন এই ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান।

নির্বাচনে ইইউ ৯০ সদস্যের স্বল্পকালীন পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে প্রধান পর্যবেক্ষক বলেন কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডসহ মোট সদস্য সংখ্যা হবে ২ শতাধিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews