1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

দাঁড়িয়ে পানি পান করলে শরীরে ঝুঁকি বাড়ে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

পানি পান আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি। দেহের কোষ, কলা বা টিস্যু, বিভিন্ন অঙ্গ তথা মস্তিষ্ক, কিডনী, পাকস্থলী, ত্বক, চুল ইত্যাদির যথাযথ কার্যকারিতার জন্য পানি অত্যাবশ্যকীয়।
তবে পানি পান করার সময় দাঁড়িয়ে পান করা শরীরের জন্য ক্ষতি। কিন্তু এ ব্যাপারে আমরা অনেকেই সচেতন নই। পানি আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখাসহ শরীরের অনেকগুলো কাজে মুখ্য ভূমিকা পালন করে। পানি শুধু আমাদের তৃষ্ণাই মেটায় না বরং শরীর সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করে। সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের পানি পান করার সঠিক উপায় জানা উচিত।

বিশেষজ্ঞদের মতেও, দাঁড়িয়ে পানি পান করা মোটেই শরীরের জন্য ভালো নয়। তার বেশ কয়েকটি কারণও রয়েছে।

বদহজম:

দাঁড়িয়ে পানি পান করা আপনার পরিপাকতন্ত্রের ক্ষতি করতে পারে। কারণ আপনি যখন দাঁড়িয়ে পানি পান করেন তখন তা প্রচণ্ড শক্তি ও গতির সঙ্গে খাদ্যনালির মধ্যে দিয়ে যায় এবং সরাসরি নিচের পেটে পড়ে, যা ক্ষতিকর। যার ফলে টক্সিন ও বদহজম বৃদ্ধি পায়।

আর্থ্রাইটিসের প্রভাব :

দাঁড়িয়ে দ্রুত পানি পান করার ফলে বদহজম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের জয়েন্টগুলোতে তরল জমা করে, আর্থ্রাইটিসকে ট্রিগার করে যা বাতের সমস্যা ও জয়েন্টের ক্ষতি করতে পারে।

ফুসফুসে ঝুঁকি:

দাঁড়িয়ে পানি পান করলে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন লিভার ও পরিপাকতন্ত্রে পৌঁছায় না। আপনি যখন দাঁড়িয়ে পানি পান করেন তখন এটি সিস্টেমের মধ্য দিয়ে খুব দ্রুত গমন করে যা অক্সিজেনের মাত্রা বিঘ্নিত করে। এটি আপনার ফুসফুস ও হার্টের কার্যকারিতাকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

কিডনির সমস্যা:

আমাদের কিডনি বসে থাকা অবস্থায় ভাল ফিল্টার করতে পারে। দাঁড়িয়ে পানি খাওয়ার সময় উচ্চচাপে তরল কোনও পরিস্রাবণ বা পরিশ্রুত ছাড়াই পেটের নিচের দিকে চলে যায়। এর ফলে পানি মূত্রাশয়ে স্থির হয়ে পানির জীবাণু কিছু কিছু ব্লাডারে থেকে যায়। এতে কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এটি মূত্রনালীতে রোগের সৃষ্টি করতে পারে।

তাহলে কীভাবে পানি পান করবেন?

পানি পান করার সঠিক উপায় হলো বসে পানি পান করার সময় পিঠ খাড়া রাখা। রাস্তার মধ্যে কোথাও পানি খেতে হলেও এক জায়গায় বসে খান। এইভাবে পুষ্টি মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কের কার্যকলাপ উন্নত করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট