Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

স্বাস্থ্য

কোন ভিটামিন বেশি খেলে কিডনিতে পাথর হয়?

By ভোরের কণ্ঠ
January 17, 2026 1 Min Read
0

শরীরের জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হাড়ের সুস্থতা বজায় রাখে এবং ক্যালসিয়ামের শোষণ নিয়ন্ত্রণ করে। তবে, অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে বিপদ হতে পারে।

গবেষণা বলছে, অতিরিক্ত মাত্রায় এই ভিটামিন গ্রহণ করলে কিডনিতে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ভিটামিন ডি-এর প্রধান কাজ হলো শরীরে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখা। কিন্তু অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, যা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে না গেলে কিডনিতে জমা হতে থাকে। এভাবেই ক্যালসিয়াম-অক্সালেট বা ক্যালসিয়াম-ফসফেট পাথর গঠিত হয়, যা কিডনির কার্যক্ষমতা নষ্ট করতে পারে।

অতিরিক্ত ক্যালসিয়াম জমা হলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গেলে বমি, দুর্বলতা ও বিভ্রান্তির মতো সমস্যা হতে পারে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে বেশি মাত্রায় ভিটামিন ডি গ্রহণ করলে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে। অনেকেই মনে করেন ভিটামিন ডি বেশি নিলে হাড় শক্তিশালী হয়, কিন্তু মাত্রাতিরিক্ত গ্রহণ করলে হাড় আরও ভঙ্গুর হয়ে যেতে পারে।

প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ৬০০-৮০০ আইইউ ভিটামিন ডি যথেষ্ট। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না। সূত্র- নিউজ ১৮

Tags:

জনজীবনভোরের কণ্ঠস্বাস্থ্য
Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ : দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

Next

যোনিতে ইনফেকশন হলে ঘরোয়া উপায়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *