শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সরকারি সওজ’র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

ঈদগাঁওতে ইমাদ্রাসাতির আয়োজনে ঈদ আনন্দ রঙিন করে তুলতে মেহেদী উৎসব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদুল ফিতরের আনন্দকে আরো রঙিন,স্মরণীয় করে তুলতে,ঐতিহ্যের ছোঁয়ায় নিজেকে সাজিয়ে নিতে ঈদগাঁও উপজেলায় এই প্রথমবারের ন্যায় ইমাদ্রাসাতির আয়োজনে জাঁকজমকপূর্ণ পরি বেশে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
২৯ রমাদ্বান (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বর্ণাঢ্য আয়োজনটি প্রস্তাবিত উপজেলা ভবন সড়কের ইমাদ্রাসাতি ক্যাম্পাসে। এ উৎসবেই উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন নানান পাড়া মহল্লা থেকে আসা মহিলাদের ভীড় যেন লক্ষনীয়।

রমাদ্বানের শেষ সময়ের আবেগ,ঈদের প্রস্তুতির আমেজে পুরো ক্যাম্পাস সেজে উঠছে উৎসবের রঙে। দক্ষ মেহেদী শিল্পীদের নিপুণ হাতে অংশ গ্রহণকারীদের হাত ভরে উঠেছে নান্দনিক এবং শৈল্পিক আলপনায়।

বৃহস্পতিবার দুপুরে মেহেদী উৎসবেই পরিদর্শন কালে দেখা যায়,ইমাদ্রাসাতির ক্যাম্পাসের দুইটি কক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা রেজিষ্ট্রেশন পূর্বক আসা মহিলাদেরকে দক্ষ মেহেদী শিল্পীরা নানা ডিজাইনের আল্পনা একেঁ দিচ্ছেন। ব্যানার শো যেন সকলের মাঝে নজর কাটছে।
মেহেদী উৎসবে ইমাদ্রাসাতির পরিচালক আমানুল হকসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

ইমাদ্রাসাতির দায়িত্বশীল হাফেজ সাইদুল করিম জানান,দেশীয় সংস্কৃতিকে ধারণ করার লক্ষ্যে, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন এই স্লোগানে আয়োজিত হলো এ বিশেষ উৎসব। প্রথমবারের মত এমন আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews