রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ casino online spielen paypal Secure Play Guide & Tips রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন

৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

শক্তিমত্তা, ইতিহাস, র‌্যাংকিং, সাম্প্রতিক ফর্ম—সবকিছুতে দক্ষিণ আফ্রিকার চেয়ে ঢের এগিয়ে ছিল মেক্সিকো। তার ওপর ম্যাচের লম্বা একটা সময় আফ্রিকার দলটিকে খেলতে হয়েছে কম খেলোয়াড় নিয়ে।

লড়াইটা তাই আরো একপেশে হয়ে উঠল।
দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে শুভ সূচনা করল মেক্সিকো। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে সহ-আয়োজকদের হয়ে গোল দুটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজ।

এ জয়ে আজতেকায় বিশ্বকাপের ম্যাচে অজেয় থাকার রেকর্ডটা অক্ষুণ্ন রাখল মেক্সিকো (৬ জয়, ২ ড্র)।

সেই সঙ্গে এ বছর ৯ ম্যাচ খেলে এখনো অপরাজিত থাকল হাভিয়ের আগিরের দল।
এবারের মতো ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার নিজেদের মাঠে মেক্সিকোকে রুখে দিলেও এবার মেক্সিকোর ঘরে পারল না দক্ষিণ আফ্রিকা।

ব্রাজিলিয়ান রেফারি উইলতন সাম্পাইয়ো ম্যাচে লাল কার্ড বের করেছেন তিনবার।

মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোল ও টেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সেজার মন্তেসকে।
আজতেকার ৮৩ হাজার দর্শক নিয়মিতই মেক্সিকান ঢেউ তুলেছেন। ভিআইপি গ্যালারিতে ছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পার্দোও। তাদেরকে ‘দ্বাদশ খেলোয়াড়ের’ ভূমিকায় পেয়ে মেক্সিকো দল যেমন আরো বেশি চাঙা হয়েছে, বিপরীতে দক্ষিণ আফ্রিকানদের আত্মবিশ্বাসে যেন চিড় ধরেছে।

ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে দক্ষিণ আফ্রিকানদের তটস্থ রেখেছে মেক্সিকানরা।

গোছানো এক আক্রমণ ৫ মিনিটে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন ইংলিশ ক্লাব ফুলহামের মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেজ। কিন্তু গোলকিপার রোনওয়েন উইলিয়ামসের বীরত্বে সে যাত্রায় বেঁচে যায় দক্ষিণ আফ্রিকা।
তবে গোলের জন্য মেক্সিকোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৯ মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে এবারের আসরে প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন কিনিয়োনেস।

অনেক নতুনত্বের এই বিশ্বকাপে প্রথম হাইড্রেশন ব্রেক (পানি পানের বিরতি) দেখা গেছে ম্যাচের ২৫ মিনিটে। এরপর আরো ছন্দময় ফুটবল খেলেছে মেক্সিকো। কিন্তু আরো কয়েকবার দক্ষিণ আফ্রিকার গোলকিপার উইলিয়ামস দেয়াল তুলে দাঁড়ালে প্রথমার্ধে দ্বিতীয় গোলটা পাওয়া হয়নি।

খেলায় বিশৃঙ্খল পরিস্থিতির শুরু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। ৫০ মিনিটে মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেসকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার সিথোল।

১০ জনের দলে পরিণত হওয়া অতিথিরা বলতে গেলে তখনই ম্যাচ থেকে ছিটকে যায়। হিমেনেজ সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন ৬৭ মিনিটে হেডে দারুণ এক গোল করে।

ঠিক এর ১ মিনিট আগে বদলি নেমে ইতিহাস গড়েন গিলবার্তো মোরা। ১৭ বছর ৪০ দিন বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারই এবারের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার।

৮৪ মিনিটে জোয়ানেও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে যন্ত্রণা আরো বাড়ে দক্ষিণ আফ্রিকার।

মনে হচ্ছিল, ১১ জনের মেক্সিকোর বিপরীতে ৯ জন নিয়ে খেলা শেষ করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এ দফায় কপাল পোড়ে স্বাগতিকদেরই। খুলিসো মুদাওকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন মন্তেস।

তবে এতে ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। জয়ের হাসি নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেক্সিকো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews