বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু কাল শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসিকে প্রত্যাহার জমজমের পানি ও গোলাপজল দিয়ে ধোয়া হলো পবিত্র কাবাঘর বাংলাদেশকে হারিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান কাইয়া চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত তামিমকে আজীবন সদস্য সম্মাননা দিল এমসিসি সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের সবাই সৌদির নাগরিক লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেছে হালান্ড-ওডেগার্ডদের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়েজীয়রা প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পেয়েছে। ব্যস! বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এই সূচি নিশ্চিত হতেই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড ঘাঁটতে শুরু করেছেন। আর তা দেখে ব্রাজিল ভক্তদের হতাশই হতে হয়েছে।

নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে কখনো জিততে পারেনি ব্রাজিল। এখন পর্যন্ত চারবারের মুখোমুখিতে নরওয়ের জয় ২টি, অন্য ২ ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের দুই জয়ের একটি আবার বিশ্বকাপে! ১৯৯৮ আসরের গ্রুপ পর্বে দুঙ্গা-রোনালদো-বেবেতোর ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিলো নরওয়ে।

 

এই তথ্য জানার পর আর্জেন্টিনার সমর্থকরা যদি খুশি হয়ে থাকেন, তাহলে এখনই থেমে যান। কারণ ইতিহাস বলছে, ব্রাজিলের মতো  নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও। ব্রাজিল তবু নরওয়ের বিপক্ষে ২ ম্যাচ ড্র করেছে।

কিন্তু আর্জেন্টিনা দুইবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতেই হেরেছে। একটি ১৯৮৬ সালে ডিয়োগো ম্যারাডোনার নেতৃত্বে, আরেকটি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে। নরওয়ে ছাড়াও আরো ৫টি দলকে আর্জেন্টিনা কখনো হারাতে পারেনি—বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।

আগামী রবিবার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিজেদের ম্যাচগুলোতে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের সামনে পড়বে আর্জেন্টিনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews