সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ Online Casino PayPal Auszahlung Guide for Secure Withdrawals casino online spielen paypal Secure Play Guide & Tips রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মেসির পেনাল্টি মিস নিয়ে তর্ক, নিহত ১

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কুমিল্লায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-মিশরের ম্যাচে মেসির পেনাল্টি মিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত শরিফুল ইসলাম (৩৩) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় একজন শ্রমিক।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে একটি চায়ের দোকানে আর্জেন্টিনা বনাম মিশরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ম্যাচে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুজন শরিফুল ইসলামের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা ইকরাম উল্যাহ বলেন, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এলাকার কিছু উন্মাদ যুবক প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস বলেন, রাতে ফুটবল খেলা দেখার সময় দুই সমর্থক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনায়  জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews