শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতকানিয়ায় ত্রাণ বিতরণ করলেন এপেক্স ক্লাব চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি

সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। একই আইনে এ মামলার অন্য আসামিদের মতো তারও বিচার হবে। বিষয়টি এখন সেনাবাহিনী দেখছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনগণের নির্বাচিত সরকার। সেজন্য জনগণের কাছেই আমরা দায়বদ্ধ। তাই সুখ-দুঃখে সবসময় তাদের পাশে থাকবো। দেশে চলমান বন্যায় কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও সিলেট বিভাগসহ দেশের আরও বিভিন্ন অঞ্চল বন্যাকবলিত হয়েছে। সব জায়গায় সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, সেখানে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব একজন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ওপর দেওয়া হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বীজ, চারা, সারসহ কৃষি উপকরণ দ্রুত সরবরাহ করা হবে।

জলবায়ু মোকাবেলায় সরকারের পদক্ষেপের প্রশ্নে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বহু বছর ধরেই দৃশ্যমান, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলে। এ ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় ব্যাপক উপকূলীয় বনায়নের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews