বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা:
‎সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকটি পেকুয়ায় বন্যাকবলিত প্রায় ৩০০ পরিবারের মাঝে ১১ ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার এস.ডি. সিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

‎ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চকরিয়া শাখার প্রধান সাইফুল ইসলাম রাজন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, ইউসিবি পেকুয়া শাখার প্রধান এ.এস.সি. শাহীনুল ইসলাম এবং এস.ডি. সিটি সেন্টারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

‎ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। পর্যায়ক্রমে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত মানুষের কাছেও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি শুধু তাৎক্ষণিক ত্রাণ বিতরণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।
‎ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো ইউসিবি ব্যাংক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎স্থানীয় সচেতন মহলের মতে, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। ইউসিবি ব্যাংকের এই উদ্যোগ অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকেও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews