রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিতব্য আন্তঃফুটবল টুর্নামেন্টকে ঘিরে উৎসবমুখর পরিবেশে চার দলের জার্সি উন্মোচন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলের অধিনায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দল হলো হাসনেহেনা, রজনীগন্ধা, দোলনচাঁপা ও বাগানবিলাস। হাসনেহেনা দলের অধিনায়ক দশম শ্রেণির শিক্ষার্থী শহীদ এবং দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুদ্দিন মানিক। রজনীগন্ধা দলের অধিনায়ক নুরুল করিম, কোচ মোসায়েফ সিফাত তুহিন। দোলনচাঁপা দলের অধিনায়ক মাহাদি বিন শেহজাদ, কোচ মো. হাসানুল বান্নাহ। বাগানবিলাস দলের অধিনায়ক আবদুর রহিম এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কুতুব উদ্দিন।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সফলতা কামনা করেন এবং সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিযোগিতাপূর্ণ খেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, কো-অর্ডিনেটর মো. আজম, হোস্টেল সুপার মো. ইউনুছসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
জার্সি উন্মোচনের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত আন্তঃফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা আরও দৃঢ় করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews