সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্যা বিরতির পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, বহিষ্কার ১, অনুপস্থিতি ১ হাজার ৮২৫ চকরিয়ায় মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন সাড়ে ৩শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন রামুতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ মাতামুহুরিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান। জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ

বন্যা বিরতির পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, বহিষ্কার ১, অনুপস্থিতি ১ হাজার ৮২৫

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পাঁচ জেলার ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭৫ হাজার ৭৩১ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৮২৫ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২.৩৫ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দৈনিক পরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, সোমবার অনুষ্ঠিত হয় পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), জীববিজ্ঞান (তত্ত্বীয়-১ম পত্র) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (১ম পত্র) পরীক্ষা।
জেলাভিত্তিক উপস্থিতির চিত্রে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৫৬ হাজার ৬৮৭ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৫৫ হাজার ৪৮৫ জন, অনুপস্থিত ছিল ১ হাজার ২০২ জন। কক্সবাজারে ৯ হাজার ৯২ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮ হাজার ৮২৯ জন, অনুপস্থিত ২৬৩ জন। রাঙামাটিতে ৩ হাজার ৮৬৬ জনের মধ্যে ৩ হাজার ৭৫৭ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ১০৯ জন। খাগড়াছড়িতে ৫ হাজার ২১৯ জনের মধ্যে ৫ হাজার ৬৫ জন অংশ নেয়, অনুপস্থিত ১৫৪ জন। বান্দরবানে ২ হাজার ৬৯২ জনের মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৫৯৫ জন, অনুপস্থিত ৯৭ জন।
এদিন চট্টগ্রাম জেলায় একজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। অন্য চার জেলায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
শিক্ষা বোর্ডের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সব ১১৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা ছিল সন্তোষজনক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews