সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

রামুতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

রামু(কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন এলাকায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের থামার সংকেত অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যায়। পরে গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের হাজারীকুল এলাকায় সেটিকে আটক করা হয়।
তল্লাশিকালে চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয় এবং চালক মো. সোহেল (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

## প্রেরক: মোঃ নাছির উদ্দিন, রামু,কক্সবাজার
তারিখ :৩০/০৭/২৬

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews