রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সরকারি সওজ’র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার সুলতান মিস্ত্রি বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে কারাগারে অসুস্থবোধ করলে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে গিলে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম খুব ভালো লোক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অল্প বয়সে তারা এতিম হয়ে গেল।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে নুরুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে আনা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews