চকরিয়া-মাতামুহুরিতে আইনশৃংখলা মাসিক মিটিং অনুষ্ঠিত
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৬
বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া – মাতামুহুরি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত)নুরুল আলম মাসুম ছিদ্দিকী ,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক , মিজানুর রহমান খোকন মিয়া,, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদিন, চকরিয়া চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, মাতামুহরি উপজেলা বিএনপির সাধারণ সভাপতি জামিল আব্রাহিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, কক্সবাজার জেলা জামায়েতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ওমর আলী প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সংঘর্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।###