Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

খেলাধুলা

অলিম্পিক থেকে এনএসসি প্রতিনিধির পদত্যাগ

By ভোরের কণ্ঠ
September 4, 2025 1 Min Read
0

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। বিওএ’তে জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকেন। অলিম্পিকে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম আজ পদত্যাগ করেছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি বরাবর তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম পদত্যাগ পত্রে লিখেছেন, তিনি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অন্য কর্মস্থলে বদলি হয়েছেন। আজ (৪ সেপ্টেম্বর) তিনি অবমুক্ত হবেন। তাই সক্রিয় প্রতিনিধিত্বের স্পিরিট অনুসরণে তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী কমিটি উভয় পদ থেকে পদত্যাগ করেছেন।

এক চিঠিতে তিনি পদত্যাগ করেছেন। আরেক চিঠিতে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য মনোনয়ন প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (বর্তমানে নির্বাহী পরিচালক), পরিচালকরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদায়ন হন। চাকরিসূত্রে মূলত তারা অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় ক্রীড়া পরিষদের কমিটিতে থাকেন। কর্মসূত্রে অন্যত্র বদলি হওয়ার দিনই স্বেচ্ছায় অলিম্পিক থেকে পদত্যাগ করার রীতি পূর্বে তেমন দেখা যায়নি।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে মোঃ আমিনুল ইসলামের শেষ কর্ম দিবস ছিল। দুপুরের দিকে তার অনানুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হয় জাতীয় ক্রীড়া পরিষদে। তার স্থলাষিভিক্ত হচ্ছেন কাজী নজরুল ইসলাম। যিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক পদে রয়েছেন। কয়েক বছর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কাজ করেছেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

জনগণ না চাইলে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত: গোলাম পরওয়ার

Next

চকরিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *