শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

তামিমকে আজীবন সদস্য সম্মাননা দিল এমসিসি

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজীবন সদস্য সম্মাননা পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। এবছর পাঁচজনকে এই সম্মাননা দিয়েছে এমসিসি।

বাকিরা হলেন- নিউজিল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়া দুই নারী ক্রিকেটার সুজি বেটস ও সোফি ডিভাইন। এছাড়া অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেল জোন্স এবং ভারতের সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা সম্মাননা গ্রহণ করেছেন।

এক বিবৃতি দিয়ে এমসিসি জানিয়েছে, পাঁচজন ক্লাবের দেওয়া আজীবন সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন। বাংলাদেশের সেরা ব্যাটার হিসেবে তামিম এই সম্মাননা পেয়েছেন। এর আগে সাকিব আল হাসানকে সম্মাননা দিয়েছে বিসিবি। তামিম টেস্টে ৫ হাজারের বেশি এবং ওয়ানডেতে ৮ হাজারের ওপরে রান করেছেন।

এমসিসির প্রধান নির্বাহী এবং সেক্রেটারি রব লসন বলেন, ‘পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে নতুন করে আমাদের আজীবন সদস্য সম্মাননা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। পাঁচজনেরই ক্রিকেটে তাদের অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রাপ্য। এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাদের আমন্ত্রণ জানাচ্ছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews