শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

রামুতে যৌথ বাহিনীর অভিযানে মিয়ানমারে পাচারকালে ঔষুধ জব্দ, আটক-৩

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

রামুর কচ্ছপিয়ায় অবৈধ ভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ২৯কার্টুন ঔষুধসহ ২টি গাড়ী জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দকৃত ঔষুধের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩লক্ষ টাকা বলে জানা যায়। এসময় একটি স্কয়ার কোম্পানী লিমিটেড এর ভ্যান গাড়ি যার নাম্বার ঢাকা মেট্রো ম-৫১-৫৯৪৪ ও ১টি সিএনজি আটক করেন।

২৯সেপ্টেম্বর (সোমবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া টু হাইস্কুল পাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই ঔষুধসহ ৩জনকে আটক করা হয়।

আককৃতরা হলেন রামুর কচ্ছপিয়া মৌলভীর কাটা এলাকার নুরুল আলম এর পুত্র মোঃ সালামত উল্লাহ (৩৫), ঢাকা জেলার ধামরাই যাদবপুর ইউনিয়নের ভাতুকুড়ী গ্রামের ইয়াসিন এর পুত্র তারিকুল ইসলাম (৪৮), নোয়াখালী জেলার কবিরহাট থানার মধ্য সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের মৃত অহিদুল্লাহ এর পুত্র মোঃ রিয়াজুল্লাহ (৩৬)।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করা হলেও রামুর কচ্ছপিয়ার মৌলভী কাটা এলাকার শহিদুল্লাহ পালিয়ে যায়। তিনি আটককৃত সিএনজির চালক বলে জানা গেছে।

এব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজান মনির জানান, দীর্ঘদিন ধরে একটি অবৈধ পাচারকারী চক্র গর্জনিয়া বাজার থেকে স্কয়ার কোম্পানির গাড়িতে করে বিভিন্ন ধরনের ঔষুধ অবৈধ পথে মিয়ানমারে পাচার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের ৩জনকে আটক করা হয়

আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews