শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে চারটি বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

এইচ.এম আকতার মিয়া

(মহেশখালী)কক্সবাজার।

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন চারটি পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আছান উল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সিকদারপাড়া এলাকার আজিজুল হক, এনামুল হক, মোজাম্মেল ও আমির হোসাইনের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের সব মালামাল ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ভুক্তভোগী মোজাম্মেল ও আজিজুল হক জানান, আগুন লাগার সময় তারা ঘরের ভেতরে থাকা কোনো জিনিসপত্র বের করার সুযোগ পাননি। তাদের দীর্ঘদিনের উপার্জনের সবকিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তারা আরও বলেন, এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
তারা অভিযোগ করে বলেন,
“ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকলে হয়তো আমাদের ঘরবাড়ি রক্ষা করা যেত। এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি বসতঘর থেকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাশের পুকুর ও ডোবা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে চারটি বসতঘরই সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews