Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

যে ৩ কারণে রাতে তরমুজ খাবেন না

By ভোরের কণ্ঠ
April 20, 2026 2 Min Read
0

গরমের দিনে প্রিয় ফল তরমুজ খাওয়া হয় বেশ আয়েশ করে। এতে শরীরটাও জুড়িয়ে যায়!‌ রসালো, মিষ্টি এই ফল তৃষ্ণা মেটায় এবং শরীরকেও ঠান্ডা রাখে। এতে প্রচুর পানি, পটাশিয়াম ও লাইকোপিনের মতো উপকারী উপাদান রয়েছে। এমনকি তরমুজের বীজও বেশ পুষ্টিকর।

অনেকে আবার স্বাদ বদলের জন্য তরমুজের জুস ও সালাদ তৈরি করেও খেয়ে থাকেন। তরমুজের উপকারিতাও কম নয়। গরমে হিট স্ট্রোক থেকে বাঁচায় তরমুজ।

তরমুজ খেলে পেশির ব্যথা কমতে পারে, হৃদযন্ত্র ভালো থাকে এবং কিছু ক্ষেত্রে ক্যানসার প্রতিরোধেও সহায়ক হতে পারে বলে বিশেষজ্ঞরা জানান। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি উপকারী। কারণ, এটি শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে।

তবে এত উপকারিতা থাকলেও, রাতে তরমুজ খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাতে এই ফল খাওয়া কিছু সমস্যার কারণ হতে পারে।

হজমের সমস্যা হতে পারে:

রাতের দিকে আমাদের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তরমুজে পানি ও কিছুটা অ্যাসিডিক উপাদান থাকায় এটি রাতে খেলে হজমে সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি হতে পারে।

সুগার বেশি থাকে:

তরমুজে প্রাকৃতিক সুগার থাকে। রাতে শরীরের কার্যক্রম কম থাকায় এই সুগার সহজে খরচ হয় না। ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকতে পারে। এছাড়া বাজারের কিছু তরমুজে কৃত্রিমভাবে মিষ্টতা বাড়ানো হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।

বাড়তে পারে বাথরুমের প্রবণতা:

তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। রাতে এটি খেলে বারবার প্রস্রাবের চাপ তৈরি হতে পারে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। অতিরিক্ত খেলে শরীরে পানি জমে যাওয়ার সমস্যাও হতে পারে।

কখন তরমুজ খাওয়া ভালো?

বিশেষজ্ঞদের মতে, দিনের বেলায় তরমুজ খাওয়া সবচেয়ে ভালো। সকালে বা দুপুরে এটি খেলে শরীর সহজে হজম করতে পারে এবং বেশি উপকার পাওয়া যায়। এটি সকালের নাশতা বা খাবারের মাঝখানে হালকা নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে।

সব মিলিয়ে, তরমুজ একটি অত্যন্ত স্বাস্থ্যকর ফল। তবে সঠিক সময়ে খাওয়াই এর উপকারিতা পুরোপুরি পেতে সাহায্য করে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

স্বাস্থ্যবিধি উপেক্ষা বাগআঁচড়ায় ৪ ক্লিনিককে জরিমানা

Next

বিদেশে কর্মী পাঠানো নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *