
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ৪র্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।এদিন নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানতে চান, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।
অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা?