Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

পোকখালীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর 

By ভোরের কণ্ঠ
July 21, 2025 1 Min Read
0

 

ঈদগাঁও উপজেলাধীন পোকখালী ইউনিয়নের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগে এরা জায়গা দখল করেছে। দেখার যেন কেউ নেই।

অভিযোগ উঠেছে যে, পোকখালীর নাইক্যংদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় মাদকসেবী, জুয়াড়িরা সন্ধ্যায় স্কুলের বারান্দা,ছাদ,পরিত্যক্ত রুম ও স্কুলের মাঠে মাদক সেবন ও জুয়া খেলার আসর বসাচ্ছে।

খোদ এমনি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হেলালী। তিনি লিখেছেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন,ছাত্রছাত্রী বৃদ্ধি, অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নতির জন্য চেষ্টা করছি। বিদ্যালয়টি এলাকার সম্পদ। দুঃখের বিষয় রাত হলেই বিদ্যালয়টি বখাটেদের জুয়া,নেশার আড্ডা খানায় পরিনত হয়। প্রতিদিন সকালে যখন বিদ্যালয়ে আসি, দেখতে পায় বিদ্যালয়ের ছাদ, ওয়াশব্লক এর তালা ভাংগা, স্কুলের বারান্দায় ও ছাদে ময়লা আবর্জনা, পায়খানা, প্রসাব ও নেশা জাতীয় বিভিন্ন বস্তুর। তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।

পোকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ বলেন,আমার ইউনিয়নের কোন শিক্ষক বা পরিচালনা পরিষদ এ সমস্যার কথা আমাকে অবহিত করেননি। তবে কেউ অভিযোগ দিলেই প্রশাসনের সহযোগিতা নিয়ে দ্রুত সমাধান করা হবে।

রাতে বা সন্ধ্যায় স্কুল আঙ্গিনায় ভেতরে মাদক ও জুয়ার আসর বন্ধ করতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা

Next

টিকটক,ফেইসবুকের আসক্তি কমাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধের নিদের্শনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *