শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

মাইলস্টোনে নিহতদের স্মরণে ঈদগাহ জাহানারা স্কুলে শোক দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমাণ বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাতসহ আহতদের সুস্থতা কামনা করে ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোক দিবস পালন করা হয়েছে। ২২ জুলাই সকালে বিদ্যালয়ের এ মাঠে অনুষ্ঠিত দোয়া ও শোক দিবসে শিক্ষক,শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আহমদ কবিরের পরিচালনায় এসময় কর্মরত শিক্ষকদের মধ্যে ছিলেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দীন, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন,রাজন আচর্য্য,ছালেহা আক্তার,পারভীন আক্তার প্রমুখ।এদিন রাস্ট্রীয় শোক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সিনিয়র শিক্ষক মৌলানা ফরিদুল আলম।

শোক সভায় বক্তার বলেন, এমনি দুর্ঘটনা গোটা জাতিকে শোকস্তব্ধ করে দেয়। ভবিষ্যতে যেন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews