শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বান্দরবানের লামায় ডেঞ্জার হিল রিসোর্টে ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় অবস্থিত “ডেঞ্জার হিল রিসোর্ট”-এর একটি কটেজ থেকে মোঃ আনোয়ার হোসেন (৪৫) নামে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই ) দুপুর সাড়ে ১২টায় রিসোর্টের ১২নং কটেজ থেকে লামা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ার হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে ।
তার মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।
ডেঞ্জার হিল রিসোর্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন ডেঞ্জার হিল রিসোর্টের ১২নং কটেজে একাই অবস্থান করছিলেন। বুধবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে রিসোর্ট কর্মীরা কটেজের ভেতরে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তারা লামা থানায় খবর দেন।
খবর পেয়ে লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হলেও, পুলিশ মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন জানিয়েছে, তারা সবদিক খতিয়ে দেখছেন ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews