Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

By ভোরের কণ্ঠ
July 23, 2025 1 Min Read
0

পরিবেশের ভারসাম্য রক্ষায় লামা উপজেলায় শুরু হয়েছে পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংসের বিশাল কর্মযজ্ঞ। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। বেসরকারি নার্সারিগুলোতে উৎপাদিত মোট ৬ লক্ষ ২৭ হাজার চারা ধ্বংস করা হবে এবং প্রতিটি চারার জন্য নার্সারি মালিকদের ৪ টাকা করে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলার শীলেরতুয়া পাড়ার মেসার্স সাইমুম নার্সারির চারা ধ্বংসের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এ সময় কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হোসেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, জামায়াতে ইসলামী বাংলাদেশ’র উপজেলা আমীর মোহাম্মদ ইব্রাহিম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া এবং নার্সারির মালিক মোঃ নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর প্রভাবের কারণেই বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এসব চারা ধ্বংসের উদ্যোগ নিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, সাইমুম নার্সারির ১ লক্ষ ৫৫ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্য সব নার্সারিতে উৎপাদিত পরিবেশ বিধ্বংসী চারাও ধ্বংস করা হবে ।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

ঈদগড়ে সেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুবেলের ওপর হামলায় মানববন্ধন ও সমাবেশ

Next

বান্দরবানের লামায় ডেঞ্জার হিল রিসোর্টে ঝুলন্ত লাশ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *