শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান মূলক সাপ্তাহিক অগ্রযাত্রা মাল্টিমিডিয়াতে বান্দরবানের লামার মাদক কারবারি মুন্নার ইয়াবা সেবনের যে ভিডিও ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকাশিত এই সংবাদে জাহিদ হাসান মুন্না নামের যে ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারি ও ইয়াবা সেবনের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। তার পরিবার এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহিদ হাসান মুন্নার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা মাত্র। এমন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতি ও আদর্শের পরিপন্থী। সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করা হয়নি।পরিবার আরও জানিয়েছে যে, যারা এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে জাহিদ হাসান মুন্নার সম্মানহানি ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা আশা করেন, ভবিষ্যতে সাংবাদিক মহল এমন কোনো সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন যা ব্যক্তি বা পরিবারের সম্মানহানি ঘটায়।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews