বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ইছামতির নদীর বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি, পরিদর্শনে বিএনপির নেতারা

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

শার্শা উপজেলার সীমান্তবর্তী কায়বা ইউনিয়নের দাদখালি গ্রামে ভারতের ইছামতি নদীর বাঁধ ভেঙে পানি বাংলাদেশে প্রবেশ করেছে। হঠাৎ পানির এই ঢল পুটখালী, গয়ড়া, কায়বা, বেনাপোল, লক্ষীপুর, ডিহি সহ বিভিন্ন ইউনিয়নের কৃষি জমি প্লাবিত করে দিয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির জননেতা আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমেদ ও প্রফেসর মামুন হাসান, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়া শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় এলে এ সমস্যার যৌক্তিক ও দীর্ঘমেয়াদি সমাধান করা হবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews