বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

শার্শার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কালে পাচারকারীসহ আটক ৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে এক পাচারকারীও রয়েছে।
আটককৃতরা হলেন— ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং পাচারকারী হাবিবুর রহমান (৩৩)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বিজিবি জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে গোগা বিজিবি ক্যাম্পের টহল দল গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় টহল দিচ্ছিল। এসময় সালামের মোড়ে কয়েকজনকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাচারকারীরা গোগা সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে পাঠানোর চেষ্টা করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন পুরুষ, ৫ জন নারী এবং ১ জন পাচারকারীসহ মোট ৮ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক পাচারকারী হাবিবুর রহমান নিজস্ব অটোরিকশায় করে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগীদের। পরবর্তীতে আটককৃতদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল বৃদ্ধি করেছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করার কাজও অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews