Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁওতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকে জনবল বৃদ্ধির দাবী

By ভোরের কণ্ঠ
August 22, 2025 2 Min Read
0

কক্সবাজারের ঈদগাঁওতে প্রায়সময় যানজটে নাকাল। সকাল-বিকেল ব্যস্তসময়ে দুর্ভোগ আরো বাড়লেও ট্রাফিক সেক্টরে জনবল সংকট। সংশ্লিষ্ট দায়িত্বশীলকে দেখা না গেলেও এক কনস্টেবল বাঁশির হুইসেল বাজিয়ে একাই দায়িত্ব সামলিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, যানজটের প্রধান কারণ হলো পার্কিং। ঈদগাঁও স্টেশন, বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাক, পিকআপ, সিএনজি ও ইজিবাইকসহ নানা যানবাহন যত্রতত্রে দাঁড়িয়ে থাকে। এতে সড়ক সরুসহ সাধারণ মানুষকে দীর্ঘসময় আটকে থাকতে হয়। যানজট নিরসনে অবিলম্বে পর্যাপ্ত ট্রাফিক জনবল নিয়োগসহ পার্কিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া অতীব প্রয়োজন মনে করেন তারা।

শিক্ষার্থীরা জানান, প্রায়সময় স্কুলে যেতে দেরি হয়। সড়কে ভীড় ও পার্কিংয়ের কারণে হাঁটতেও কষ্টকর হয়। এসব দেখার যেন কেউ নেই। যানজট তো আছে, তার সঙ্গে পার্কিংয়ের ঝামেলা কিন্তু অসহনীয়। এক বাজার ব্যবসায়ী জানান, মালামাল আনতে নানা সময়ে আটকে থাকতে হয়। এতে ব্যবসায়িক ক্ষতি হয়ে থাকে।

স্টেশনের কম্পিউটার ব্যবসায়ী জাহেদুল ইসলাম রনি জানান, যানজটে ট্রাফিক পুলিশের কোন প্রকার তদারকি নেই। মহাসড়কের দুই পাশে দন্ডায়মান নানা যানবাহন দাড়িয়ে যাত্রী তোলার কারনে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এর পরিত্রান চাই।

বর্তমানে ঈদগাঁওতে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রশাসনিকসহ বাণিজ্যিক কার্যক্রমও দ্রুত বাড়ছে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই তুলনায় উন্নতির শিখরে পৌঁছেনি এখনো।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার পর ঈদগাঁও বাসষ্টেশনে রাম প্রসাদ নামের একজন ট্রাফিক কনস্টেবল দায়িত্ব পালন করার দৃশ্য চোখ পড়ে। তাঁর সাথে কথা হলে তিনি হতাশ কন্ঠে জানান, যেখানে কমপক্ষে চারজন কনস্টেবল থাকার কথা, সেখানে আজকে মাসাধিকেরও বেশি সময় ধরে একাই ট্রাফিকের দায়িত্ব পালন করা যাচ্ছি স্টেশনে। ট্রাফিক সার্জেন্ট মাঝে মধ্যে দায়িত্ব পালন করেন।

সূত্র মতে, ট্রাফিকে জনবল সংকট সমস্যার মূল কারণ। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ট্রাফিক নিয়োগে এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। সার্জেন্টের সাথে যোগাযোগ করতে স্টেশনস্থ পুলিশ বক্সে গেলেও তাঁকে পাওয়া যায়নি।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

কাল চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন

Next

অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *