বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পঞ্চম প্রতিষ্ঠাবাষিকী শুক্রবার 

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বিভেদ নয়, ঐক্য চাই শ্লোগানকে সামনে রেখেই সরকারী যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারে পঞ্চম প্রতিষ্ঠাবাষিকী ২৯ শে আগষ্ট (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঈদগাঁওর আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাস্থ মাতৃছায়া নিবাসে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এবারের আয়োজন বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন- সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: কামরুল আজাদ,ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক নুরুল ইসলামসহ আরো অনেকে।

সংগঠন সভাপতি রেহেনা আকতার কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর পরিচালনা করবেন। কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত থাকবেন।

শুক্রবার বিকেলেই আয়োজিত অনুষ্ঠানমালায় রয়েছে ৫ম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনা সভা,কেককাটা,অফিস উদ্বোধন, দোয়া অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবাষিকী সফলে উপকমিটি নানান কাজে কর্মে সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews