শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান

সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর মাছের ঘের থেকে যুবকের লা’শ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় চার দিন নিখোঁজ থাকার পর ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে কাজিরহাট কলেজের সামনে একটি মাছের ঘের থেকে মরদেহটি পাওয়া যায়। নিহত ইমরান উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পরিবার জানায়, ২৪ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইমরান। দুই দিন পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও তার কোনো খোঁজ মেলেনি।

মা আমেনা বেগম অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। দাবি: পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews