শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

লামায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধ’র্ষণ, ২ যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বর্তমানে নির্যাতিতা নারী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১আগস্ট রাতে রূপসীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শামুক ঝিরি দরদরী পাড়ায় এই পৈশাচিক ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা জোরপূর্বক ওই গৃহবধূর ঘরে ডুকে তাঁকে গণধর্ষণ করে। ঘটনার পরপরই গৃহবধু কোনোভাবে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
এরপর অভিযান চালিয়ে পুলিশ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ ফয়সাল (২২) ও মোঃ রাব্বি (২১)। দুজনই রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক।
পুলিশের ভাষ্যমতে, তারা দুজনেই বিবাহিত এবং প্রত্যেকের পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে।

এই ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষ অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে, জনমনে এই প্রশ্নও উঠেছে যে, অন্তঃসত্ত্বা একজন নারীকে এমন নির্মমতার শিকার হতে হলো কেন।

এই পাশবিক ঘটনা প্রসঙ্গে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ব্যবস্থা নিই এবং দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হই।
নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।”
তিনি আরও বলেন, “এই ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews