শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

রামু প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের রামু প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রামু অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা ও কেক কাটা হয়।
রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান ‘র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক আমীর হোছাইন হেলালী।
বিশেষ অতিথি ছিলেন – রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু,রামু উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশের সেক্রেটারী আবু নাঈম মোঃ হারুন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- এনসিপির রামু উপজেলার প্রধান সমন্বয়কারী আহসান জোবায়ের, জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্সের অন্যতম সংগঠক মাঈনুর রশিদ, রামু উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু তালেব ছোটন, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন, নুর মোহাম্মদ, যুগ্ন সম্পাদক আনিস নাঈম, সদস্য মোঃ কাসেম।
এছাড়া উপস্থিত ছিলেন, রামু প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স, সহ-সভাপতি কাইয়ুম উদ্দিন, প্রচার সম্পাদক রিজন বড়ুয়া, ক্রীড়া সম্পাদক সাইদুজ্জমান, সদস্য মোঃ নোমান, নুরুল হাকিম, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোন দলের পক্ষে নয়, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি জাতির সামনে তোলে ধরতে হবে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রামু প্রেস ক্লাবের সদস্য নাসের ফায়সাল। সভা শেষে কেক কাটা হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews