রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কক্সবাজার সরকারি মহিলা কলেজে রুম টু রিড বাংলাদেশের ওরিয়েন্টশন সেশন অনুষ্ঠিত পেকুয়ার মানব পাচারের শিকার যুবককে ইন্টারপোলের সহায়তায় লিবিয়া থেকে উদ্ধার উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস চকরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন নইলে যাওয়ার পথ খুঁজুন

ঈদগাঁও অবৈধ বালি উত্তোলনে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের গজালিয়া রাজঘাটে অবৈধভাবে বালি উত্তোলনের গর্তে পড়ে মুনতাহা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার মোহাম্মদ সাগরের এক মাত্র কন্যা।

‎বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে প্রতিদিনের মতো খেলতে বাড়ি থেকে বের হয় মুনতাহা। দীর্ঘসময়েও ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান,হোছন মাঝির অবৈধ বালি উত্তোলনের গর্তে পানিতে ভাসছেন শিশু মুনতাহার নিথর দেহ।তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত মুনতাহার পিতা মোহাম্মদ সাগর বলেন, আমার মেয়ের জীবন কেড়ে নিল হোছন মাঝির অবৈধ বালি উত্তোলনের গর্ত। এটির ন্যায়বিচার চাই।

‎স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,বিগত তিন বছর ধরে হোছন মাঝি প্রশাসনিক কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় রিজার্ভ জায়গা থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন চালিয়ে যাচ্ছে। এর পূর্বেও বালি পয়েন্টে একাধিক দুর্ঘটনা ঘটেছে। বহুবার বাধা দিলেও অদৃশ্য শক্তির প্রভাবে কারও কথা শোনে না।
‎তবে রাজঘাট বিট কর্মকর্তার মতে,ঘটনাস্থলটি ফরেস্ট ডিপার্টমেন্টের আওতাধীন নয়। এটিই তাদের খতিয়ানভুক্ত জমি।

‎স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েলের মতে, এটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনা। নিহত পরিবারের পাশে আছি, অভিযুক্ত দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সর্বোচ্চ সহায়তা করবো।

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের মতে,ঘটনা জেনেছি। শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‎এদিকে অবৈধ বালি উত্তোলন পয়েন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews