1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী মাতামুহুরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বরাষ্ট্র মন্ত্রী পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, টেকনাফে আটক ৩ চকরিয়ায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশ: প্রশাসন লামা সদর ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী শামশুল হকক ঈদগাঁওতে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ 

ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ৫০ কোটি ডলারের মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস: রিপোর্ট

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে প্রায় অর্ধ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। পেন্টাগন নথির বরাতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

ইসরাইলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে, গত জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধের ১২ দিনে যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষে মোট প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
 
সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার জোন’ ও ‘বিজনেস ইনসাইডার’-এর বরাতে বলা হয়েছে, নথিগুলোর একটিতে ৪৯৮.২৬৫ মিলিয়ন ডলার জরুরি তহবিল চাওয়া হয়েছে, যা দিয়ে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিস্থাপন করা হবে।
 
 
নথিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল।  ইরানের বিরুদ্ধে ইসরাইলের ওই ১২ দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র ‘১০০ থেকে ১৫০টি থাড ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য আরও বাজেট বরাদ্দ করতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।
 
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগে গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে একটি বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।
 
ইরান ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয় এবং এর পরে ট্রু প্রমিজ থ্রি নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর উভয় পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হয়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট